সিতাই কেন্দ্রে প্রার্থী নিয়ে ভাজপাতে অসন্তোষ, নির্দল প্রার্থী’র আশঙ্কা নেতৃত্বের - The News Lion

সিতাই কেন্দ্রে প্রার্থী নিয়ে ভাজপাতে অসন্তোষ, নির্দল প্রার্থী’র আশঙ্কা নেতৃত্বের

 


দি নিউজ লায়নঃ     প্রার্থী মনোনয়ন নিয়ে যখন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভাজপার নেতাকর্মীদের বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ছে তখন একই ছবি উত্তরবঙ্গে। 


দুঃসময়ে দলের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু এবার আর তাঁকে প্রার্থী করা হয়নি বলে ক্ষোভে ফুঁসছেন ভাজপার কোচবিহার জেলা কমিটির সহ সভাপতি ভবেন রায়। এদিন ক্ষোভের কথা জানিয়ে তিনি বলেন, “দল যাকে এবার প্রার্থী করেছে, তিনি ফরওয়ার্ড ব্লক থেকে এসেছেন। বেশীর ভাগ ভাজপা কর্মীর সাথে তাঁর সম্পর্ক নেই। এবার জেতা আসনটি হারতে হবে আমাদের।” তবে শেষ মুহূর্তে প্রার্থী বদল না করলে তাঁদের কেউ যে নির্দল প্রার্থী হতে পারেন, তার ইঙ্গিতও ভবেন বাবু এদিন দিয়েছেন।


ভাজপা সিতাই কেন্দ্রে প্রার্থী করেছে দীপক কুমার রায়কে। এক সময় ফরওয়ার্ড ব্লকের সাথে যুক্ত ছিলেন দীপক বাবু। তিনি কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে একবার বামফ্রন্টের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন। পরে অবশ্য তিনি ভাজপাতে যোগ দেন। এবার বিধানসভায় সিতাই কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করে বিজেপি। আর তাতেই ক্ষুব্ধ ওই এলাকার বিজেপি নেতাকর্মীদের একটা বড় অংশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.